Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

নিয়ন্ত্রনহীন পেঁয়াজ, চড়া সবজি বাজারও

সপ্তাহের শুরুতেও নিয়ন্ত্রনহীন পেঁয়াজের বাজার। রাজধানীর বাজারগুলোতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে।

এদিকে, পরিবহন ধর্মঘটের অজুহাতে চড়া সবজির বাজারও। প্রকারভেদে প্রতিকেজিতে এর দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে, স্থিতিশীল মাছ-মাংসের বাজার।

বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলেও কমেনি এর দাম। রাজধানীর বাজারে আজ প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৯০ থেকে ২০০ টাকায়। তবে, গেলো সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যগুলো। আর, গুজব প্রতিষ্ঠা না পাওয়ায় বাজারদরেই বিক্রি হচ্ছে লবণ।

এদিকে, বেড়ে গেছে শীতকালীন সবজিসহ সব রকম সবজির দাম। বিক্রেতারা বলছেন, পরিবহণ ধর্মঘটের কারণে বাজারে যোগান কমে যাওয়ায় বেড়েছে সবজির দাম। তবে, স্থিতিশীল রয়েছে মাছ-মাংসের বাজার।

 আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button