
কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম ওমানের খেলা
রাত ৯ টায় ওমানের সুলতান কাবুস কমপ্লেক্স থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
এছাড়াও দেখতে পারবেনে, MySports Website এবং অ্যাপ-এ ও Game On অ্যাপের মাধ্যমে।
আন্তর্জাতিক ফুটবলে ওমান একদম নতুন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। শক্তিধর এই প্রতিপক্ষ নিয়েই বাংলাদেশের যত চিন্তা। আরেকটি কারণও আছে চিন্তিত হওয়ার। এ ম্যাচটিকে অধিক গুরুত্ব দেবে ওমান। জিতলে পরের রাউন্ডে ওঠার পথটা বেশ উজ্জ্বল হবে তাদের।
শক্তিমত্তায় এগিয়ে থাকা প্রতিপক্ষদের বিপক্ষে নিজেদের সেরাটা নিংড়ে খেলার কথা জানান, বাংলাদেশ দলের কোচ জেমি ডে। আর অধিনায়কের চোখ ফলাফলের দিকে। অন্যদিকে, স্বাগতিক কোচ এরউইন কোলম্যান বলেছেন, বাংলাদেশকে হারানো সহজ হবে না।
বাংলাদেশ দলের প্রধান জেমি ডে আরও বলেন, গেলো তিন ম্যাচে যে কৌশল ছিল তা পরিবর্তন করবো না। ওমান গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। তবে, আমরাও প্রস্তুতি নিয়েছি। পয়েন্ট পেতে পারলে সেটাই হবে বিশেষ কিছু।
অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে অভ্যস্ত আমরা। গোলের সুযোগ আমরা কম পাবো। যা পাবো তাই কাজে লাগাতে হবে। তাহলেই ভালো কিছুর আশা করতে পারি।
স্বাগতিক কোচ এরউইন কোলম্যান জানালেন, ‘জেতার জন্যই নামবো। বাঙলাদেশের কাতারের সাথে অতিরিক্ত সময়ে ২য় গোল খেয়েছে। আফগানিস্তানের সাথে ১টি। আর ভারতের সাথে তো জিততে জিততে হেরে গেলো। সুতরাং, ওরা ভয়ঙ্কর হতেই পারে।’
কাতারের পর নিজেদের গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ। পারবে কাতার ও ভারত ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে দারুণ কিছু করে দেখাতে? দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। চোখ রাখুন বাংলা টিভির পর্দায়।



