Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

‘প্রস্তুতি ম্যাচে জয় খেলোয়াড়দের বাড়তি উৎসাহ যুগিয়েছে’

ওমানের পরিবেশের সাথে বেশ মানিয়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। পাশাপাশি প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করছে বলে মনে করেন, বাংলাদেশ দলের সহকারী কোচ মাসুদ পারভেজ।

তিনি আশা করেন, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভালো ফলাফল করবে লাল-সবুজরা।

এদিকে, প্রতিদিন বিকাল চারটায় অনুশীলনে করে বাংলাদেশ দল। ফুটবলারদের স্কিলের উন্নতির পাশাপাশি মানসিকভাবে প্রতিনিয়ত চাঙ্গা রাখা হচ্ছে ক্যাম্পে। ওমানের বিপক্ষে এরআগে কখনও ম্যাচ খেলেনি জামাল ভূঁইয়ারা।

তাই প্রতিপক্ষের ভিডিও ফুটেজ দেখে প্রস্তুতি নিচ্ছে দল। বিশেষ করে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ওমানের খেলা ম্যাচগুলো নিয়ে প্রতিনিয়ত বিশ্লেষণ করছে কোচ জেমি ডে।

আগামী ১৪ নভেম্বর সুলতান কাবোস কমপ্লেসে অনুষ্ঠিত হওয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button