অন্যান্য
ফেল করায় ক্ষতিপূরণ দাবি প্রেমিকার কাছে

ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) বিভাগের ছাত্র ২১ বছর বয়সী এক প্রেমিক, পরীক্ষায় ফেল করায় প্রেমিকাকে দায়ী করছেন এখন এবং উক্ত পড়াশোনার খরচ পরিশোধ করতে প্রেমিকাকে জানিয়েছে।
এমন অভিযোগ এনে ওই প্রেমিকা পুলিশের কাছে হাজির হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের আওরঙ্গবাদে। তারা একে-অপরের সহপাঠী।
প্রেমিকের অভিযোগ তার সঙ্গে প্রেম করতে গিয়ে তিনি আর পড়াশোনায় মন দিতে পারেননি। ফলে প্রথম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এখন সে (প্রেমিক) আর দ্বিতীয় বর্ষে উন্নীত হতে পারছেন না।
নূর, বাংলা টিভি



