Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো বাংলাদেশ

আবারো হতাশায় মুড়ানো সফর শেষ করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ফুটবল দল। এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো বাংলাদেশ।

বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে, নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানের সঙ্গে শুরুটা দারুণ করে ইয়াসিন-ফাহিমরা। ১৮ মিনিটে গোল করে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে বাংলাদেশ। এরপর সমতায় ফেরে ভুটান।

নিশ্চিত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচের লাগাম টেনে ধরে ভুটনারে ছেলেরা। ম্যাচের ইনজুরি সময়ে ভুটান আরো এক গোল করলে হার নিশ্চিত হয় পিটার টার্নারের শিষ্যদের। প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ৩-০ ব্যবধানে হারে দল।

আর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-১ ব্যবধানে আটকে দিয়েছিল ইয়াসিনরা। ১৭ বছর ধরে নক আউট পর্ব পেরুনোর আশা এবারও পূরণ করতে পারলো না সফরকারীরা।

শুদ্রক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button