Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শনিবার রাতে মাঠে নামছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার মাঠে নামছে চেলসি, টটেনহ্যাম, নিউক্যাসেল, আর্সেনালের মত জায়ান্ট ক্লাবগুলো। নিজদের মাঠে চেলসি আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেসের, নিউক্যাসেল খেলবে ব্রুনমাউথের বিপক্ষে, টটেনহ্যাম মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেডের এবং আর্সেনালকে আতিথ্য দেবে লিস্টার সিটি।

রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে চেলসি। মুখোমুখি ৩৫ দেখায় ২০ টিতে জয় ফ্রাংক ল্যাম্পার্ড শীষ্যদের। আর মাত্র ৬ টিতে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে চেলসি।

এদিকে অন্য ম্যাচে রাতে লিস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। টানা ৩ জয়ে টেবিলের তৃতীয় দল এখন লিস্টার সিটি। অপরদিকে শেষ ৩ ম্যাচে জয়ের দেখা পায়নি উনাই এমরির শীষ্যরা। যদিও পরিসংখ্যান এগিয়ে রাখছে গানারদের।

পরস্পরের ১০২ দেখায় তাদের জয় ৫০ টি ম্যাচে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button