Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১-১ গোলে ড্র বাংলাদেশের

বাহরাইনে এএফসি অনুর্ধ্ব-১৯ ফুটবলে চূড়ান্ত পর্বের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বাছাই পর্বে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের সঙ্গে লাল-সবুজ জার্সিধারীরা ড্র করেছে ১-১ গোলে।

মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিমত্তায় অনেক এগিয়ে জর্ডান। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক ও সেন্টারব্যাক ইয়াসিন আরাফাত। জর্ডানের বিপক্ষে এই ড্র বাংলাদেশের জন্য জয়ের সমানই।

যদিও চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না এন্ড্রৃ পিটারের শিষ্যদের। ই’গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। যাদের সংগ্রহ একটি পয়েন্ট।

নিজেদের শেষ ম্যাচে রোববার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button