অর্থনীতিআওয়ামী লীগবানিজ্য সংবাদরাজনীতি
‘দেশি পেঁয়াজ বাজারে এলে তবেই দাম কমবে’

দেশে উৎপাদিত পেঁয়াজ এ মাসের শেষের দিকে বাজারে এলে তবেই দাম কমবে। এর আগে হয়তো দাম কমার সম্ভবনা নেই, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার সকালে রংপুর নগরে ইটভাটা মালিকদের বার্ষিক সাধারণ সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে ৮০ টাকা দেশে আসার পর তা ১০০ টাকায় গিয়ে দাড়াবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই।
তিনি আরও বলেন, এর মধ্যে মিসর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা এলেও চাহিদা মিটিয়ে দাম হয়তো একটু কমতে পারে। এরপরও আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই।
এছাড়া, পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
নূর, বাংলা টিভি



