
এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হোঁচট খেলো বাংলাদেশ। বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরেছে তারা।
বুধবার রাতে বাহরাইনের খালিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ব্যর্থতার বেড়াজাল ভেদ করার প্রথম সুযোগে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ।
বাহরাইনের সঙ্গে ম্যাচের শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলো হারাতে থাকে লাল-সবুজরা। প্রথমার্ধের শেষ মিনিটে গোল হজম করে সফরকারীরা।
ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে আরো দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে অ্যান্ড্রু পিটার টার্নার শিষ্যরা।
তিন পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। পরের দুই ম্যাচ হবে আগামী ৮ নভেম্বর জর্ডানের বিপেক্ষে এবং তৃতীয়টি হবে ১০ নভেম্বর ভুটানের বিপক্ষে।
মোহাম্মদ হাসিব / বাংলা টিভি



