Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবিশ্ব বানিজ্য

পোশাক শিল্পের আরো আধুনিকায়নে কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজার প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের আরো আধুনিকায়নের কাজ চলছে বলে মন্তব্য জানিয়েছেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ জন্য  সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সকালে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাসটেইনএবল এপারেল ফোরাম এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ এপারেল এক্সচেইঞ্জ এবং বিজিএমইএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজ করে।

এ সময় টেক্সটাইল এবং পোশাক সরবরাহের মাধ্যমে টেকসই উন্নয়ন ও লক্ষ্য বাস্তবায়নই সাসটেইনেবল এপারেল ফোরাম- এর মূল উদ্দেশ্য বলে জানান বক্তারা। পাঁচ টি প্যানেলে আলাদা করে পোশাক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা  নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button