Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিশোক সংবাদ

বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পৌঁছাবে  সাদেক হোসেন খোকার মরদেহ

বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পৌঁছাবে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ। শেষ ইচ্ছা অনুযায়ী সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার। সোমবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেতা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১৪ সালের ২৪ মে’ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। গেল কয়েক মাস ধরে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button