ওয়ালটনের অ্যাম্বাসেডর হলেন মুনজারিন মাহবুব অবণী

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিসেস বাংলাদেশ-২০১৯ বিজয়ী মুনজারিন মাহবুব অবণী। তিনি আগামি ১ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন।
এ উপলক্ষ্যে বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে উভয় পক্ষের মধ্যে চুক্তি সই করা হয়। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা নিলু, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, উদয় হাকিম, মো. রায়হান ও আমিন খান।
এ বিষয়ে মিসেস বাংলাদেশ অবণী বলেন, ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড। আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও প্রযুক্তিপণ্য দিয়ে তারা বিশ্বজুড়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।



