
তথ্যমন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান আর জাসদের সুশাসনের জন্যে আন্দোলন একে অপরের পরিপূরক।
তাই জাসদ শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সর্মথন দিয়ে যাবে।
শনিবার সকালে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা জাসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে সভায় জাসদের কার্য়করী সভাপতি রবিউল আলম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সংগঠনটির জেলা-উপজেলাসহ সর্স্তরের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



