Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মেসি

অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। এই নভেম্বরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের দলে তাকে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

কোপা আমেরিকা শেষ হওয়ার পর থেকে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন মেসি। অবশেষে আন্তর্জাতিক ফুটবলে তার তিন মাস নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। ফলে দলে ফেরা তার জন্য স্বাভাবিক ঘটনা।

শুধু মেসি নন, ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোও। ১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

পরে ১৯ নভেম্বর ইসরাইলের তেলআবিবে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। আগের সূচিতে আর্জেন্টিনার ঢাকায় খেলার কথা ছিল ১৮ নভেম্বর।

সংশ্লিষ্ট খবর

Back to top button