
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে আজ বাংলাদেশের ক্লাব চট্টগ্রাম আবহনীর মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। দু’দলই চায় শিরোপা ঘরে তুলতে। অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচ মারুফুল হক বেশ আত্মবিশ্বাসী,শিরোপা পুনরুদ্ধারের জন্য। অন্যদিকে, সফরকারী দলের অধিনায়ক জানান, ম্যাচটি কঠিন হলেও, বেশ নির্ভার থাকবেন তারা। এক আসর পর আবারো শিরোপা ঘরে তোলার প্রস্তুতি চট্টগ্রাম আবাহনীর। খেলোয়াড়দের মনযোগী অনুশীলনই বলে দেয়,হতাশ করতে চান না তারা। প্রথম মৌসুমে বাজিমাত করা দলটি,গেলো আসরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। এবার আক্ষেপ ভোলার সময়। টুর্নামেন্টে ১১টি গোল করা স্বাগতিকরা, হাল ছাড়েন না রেফারির শেষ বাঁশি অবদি। দ্বিতীয় শিরোপা তুলতে, কোনো অযুহাত নয়, খেলতে হবে সেরাটা নিংড়ে।
(শিরোপা জয়ের কাছাকাছি চলে এসেছি, এ সুযোগ হাতছাড়া করতে চাই না। কোনো ভুল করা যাবে না, খেলোয়াড়দের মানসিক মনবোল দারুণ।)
প্রতিপক্ষ মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু, টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল। ভারতের তিন ক্লাবকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেয়া দলটি করেছে ১৩টি গোল। হজম করেছে সাতটি। এছাড়াও, দুই হ্যাটট্রিক করে, লাইম লাইটে অধিনায়ক লি টাক। এছাড়াও ব্রাজিলের বংশদ্ভূত জ্যাপানিজ ব্রুনো সুজুকি, চিন্তার আরেক নাম স্বাগতিকদের জন্য। সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, দলগত পারফ্যান্সেই পারে দলকে বিজয়ী করতে।
(চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি আমরা। শুরু থেকে এখন পর্যন্ত সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা। শেষ ম্যাচে তা করতে হলে, পুরো দলকেই পারফম্যান্স করতে হবে।)
একদিন পেছানোর পাশাপাশি সময় আগানো হয়েছে ফাইনাল ম্যাচের। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে শ্বাসরুদ্ধকর ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
বাংলাটিভি/শহীদ



