
স্প্যানিশ লীগে বুধবার দিবাগত রাতে মাঠে নামবে কাতালান জায়ান্ট এফসি বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ভায়াদোলিদের বিপক্ষে খেলবে মেসিরা। স্থানীয় সময় রাত ২.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।
রাজনৈতিক কারণে গত সপ্তাহের এল ক্ল্যাসিকো বাতিল হওয়ার কারণে একরকম অনাকাঙ্ক্ষিত ছুটিই পেয়েছিলো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বার্সার খেলা না থাকায় সুযোগ ভালোভাবেই নিয়েছে গ্রেনাডা।
নিজেদের ম্যাচে জয়লাভ করে এই শতকে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। আজকে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকবে কাতালানদের। জিতলেই শীর্ষে চলে যাবে ভালভারদের দল।
নিজেদের মধ্যে সর্বশেষ ৫ ম্যাচের ৪ টিতেই জয়লাভ করেছে বার্সেলোনা। বাকি একটি ম্যাচে জয় পেয়েছে ভায়াদোলিদ।



