
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মঙ্গলবার মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির মুখোমুখি হবে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান এসি। চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
গ্রুপ পর্বে তেরেঙ্গানুর আসল শক্তি ছিল মাঝমাঠ। ফরওয়ার্ড লি টাকের দারুন পারফর্মেন্সে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৪-২ গোলে বিধ্বস্ত করে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে তেরেঙ্গানু।
অপরদিকে, তাদের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান এসি। গ্রুপ পর্বে লাওসের ক্লাব ইয়াং এলিফ্যান্টের সঙ্গে সমান ছয় ছয় পয়েন্ট হলেও, গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে শেষচারে জায়গা করে নেয় ভারতের মোহনবাগান।
ফাইনাল থেকে মাত্র এক ম্যাচের দূরত্বে দুই দল। চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।
সুদ্রক আজিজ / বাংলা টিভি



