
ইতিহাসে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লেস্টার সিটিকে পেছনে ফেলে আবারও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
ঘরের মাঠে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর ৪৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ৬৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা।
ম্যাচের ৭০ মিনিটে ইকার গুন্দোগানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এই জয়ে লিগের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে তারা।
রোববার রাতে এনফিল্ডে টটেনহামেকে আতিথ্য দেবে লিভারপুল।



