Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

সাধারণ নির্বাচনের আহ্বান বরিস জনসনের

ব্রেক্সিটে অচলাবস্থা এড়াতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ১২ ডিসেম্বরে সাধারণ নির্বাচন আহ্বান করেছেন। এমপি’রা এ নির্বাচন মেনে নিলেই কেবল তাদেরকে ব্রেক্সিট নিয়ে বিতর্কের জন্য সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসিকে জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ৩১ অক্টোবরে ব্রেক্সিটের সময়সীমা বাড়াবে বলেই ধারণা করছেন তিনি। যদিও তিনি সময় বাড়ানোর পক্ষপাতি না।

বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে এক চিঠিতে জনসন বলেছেন, তিনি পার্লামেন্টকে ব্রেক্সিট চুক্তি অনুমোদনের জন্য আরো সময় দেবেন। কিন্তু এমপি’দেরকে এর জন্য ডিসেম্বরে আগাম নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন দিতে হবে।

আগামী সপ্তাহে পার্লামেন্টের ভোটেই এ প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য লেবার পার্টিকে আহ্বান জানিয়েছেন জনসন। তবে লেবার পার্টির বক্তব্য হচ্ছে, তারা নির্বাচনে সমর্থন দেবে কেবল তখনই যখন জনসনের চুক্তিহীন ব্রেক্সিট করার ঝুঁকিটা আর থাকবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button