Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতি

পলাশে পোকার আক্রমণে রোপা আমন ধান

নরসিংদীর পলাশে পোকার আক্রমণে মরে যাচ্ছে রোপা আমন ধান। কীটনাশক প্রয়োগ করেও সুফল না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব ধান ঘরে তোলার কথা থাকলেও, এখন এ ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। আর কৃষি বিভাগ বলছে, রোগ প্রতিরোধে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে।

পলাশ উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে,চলতি মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ হাজার ৬শ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ।

এর মধ্যে আবাদ হয়েছে ৩ হাজার ৫’শ ৯০ হেক্টর জমিতে। এখন আসতে শুরু করেছে ধানের ছড়া। আগামী এক দেড় মাসের মধ্যে এসব ধান ঘরে তোলার কথা কৃষকদের। কিন্তু এসব ফসলে দেখা দিয়েছে  পোকার আক্রমণ।

কৃষকরা জানান, পাতা মোড়ানো পোকার আক্রমণের কারণে মরে যাচ্ছে ধান গাছ। আর কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করেও, সুফল পাচ্ছেন না তারা ।

কিছু কিছু জমিতে পোকার আক্রমণ রয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, চাষিদের ওষুধ দেয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

চলতি মৌসুমে পলাশ উপজেলায় ১৩ হাজার ৪ শ ৭০ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button