প্রথম পৃষ্টা কালো রেখে অস্ট্রেলিয়ান সংবাদপত্রগুলোর বিরল প্রতিবাদ

সংবাদপত্রগুলোর প্রথম পৃষ্টা কালো রেখে বিরল প্রতিবাদ দেখালো অস্ট্রেলিয়া। সোমবারের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছে দেশটির রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোও।
অস্ট্রেলিয়ার ছোট বড় অসংখ্য পত্রপ্রত্রিকাগুলো একত্রিত হয়ে পত্রিকার প্রথম পাতা ফাঁকা রেখে, জাতীয় পর্যায়ের একটি নিরাপত্তামুলক আইনের বিপক্ষে ও প্রেসের স্বাধীনতা বৃদ্ধিতে এই প্রতিবাদ করে। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম ‘সিডনি মর্নিং’ এর মারফত এ তথ্য জানাযায়।
এর আগে, গত জুন মাসে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) অফিস এবং নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের বাসভবন পুলিশ ঘেরাও করে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে সরকার।
সেই ঘটনার প্রেক্ষিতে মিডিয়া এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স ইউনিয়নের প্রধান পল মারফি বলেন, এই আইনী বিধানগুলোর মধ্যে যে গোপনীয়তার সংস্কৃতি রয়েছে তা অস্ট্রেলিয়ার প্রত্যেকের জানার অধিকারকে সীমাবদ্ধ করে।
অস্ট্রেলিয়ান সাংবাদিকরা বলছেন, এই আইনের মাধ্যমে তাদের রিপোর্টিংয়ের কণ্ঠরোধ করা হয়েছে এবং অস্ট্রেলিয়ায় গোপনীয়তার একটি সংস্কৃতি গড়ে উঠেছে।
অন্যদিকে এ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দেশটির গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। তবে আইনের শাসন সমুন্নত রাখাও উচিত।
হেরাল্ড, দ্য টেলিগ্রাফ, দ্য এইজ, অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ সহ গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকগুলোসহ আঞ্চলিক মাস্টহেডস নিউজস্ট্যান্ডগুলো কালো করে, সেখানে লাল রং দিয়ে ‘সিক্রেট’ রিখে এই প্রতিবাদ দেখিয়েছে।
নূর / বাংলা টিভি



