Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

২-১ গোলে ইয়াং এলিফ্যান্টের জয়

শেখ কামাল ক্লাব কাপে হোঁচট খেলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এ’গ্রুপের ম্যাচে ইয়াং এলিফ্যান্টের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারতের মোহনবাগান এসি এবং লাওসের ইয়াং এলিফ্যান্ট এফসি। প্রতিপক্ষকে শুরু থেকেই বেশ চাপে রাখে মোহনবাগান।

১৮ মিনিটে এগিয়ে যায় তারা। গোল করেন স্প্যানিশ ফুটবলার হুলেন কলিন। তবে বিরতির আগে তোমাকের গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় ইয়াং এলিফ্যান্ট। ম্যাচে এগিয়ে যাওয়ার মরিয়া দু’দলই আক্রমন করে সমান তালে।

শেষদিকে হুলেন কলিনের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়াং এলিফ্যান্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button