Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ব্রেক্সিট চুক্তি অনুমোদনে হেরে গেলেন বরিস জনসন

ইইউ সাথে সম্পাদিত নতুন খসড়া ব্রেক্সিট চুক্তি অনুমোদন প্রশ্নে পার্লামেন্টে ভোটাভুটিতে হেরে গেলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় শনিবার চুক্তি পেছানোর পক্ষে রায় দেন এমপিরা।

কনজারভেটিভ দলীয় সাবেক মন্ত্রী অলিভার লেটউইনের আনা ব্রেক্সিট চুক্তির সংশোধনী প্রস্তাবের পক্ষে পার্লামেন্টের ৩২২ ও বিপক্ষে ৩০৬ জন সদস্য ভোট দেন।

পরে, এ চুক্তি পিছিয়ে দিতে ইউরোপীয় ইউনিয়নকে স্বাক্ষরবিহীন চিঠি দেন প্রধানমন্ত্রী জনসন।

এদিকে, ব্রেক্সিটে বিলম্ব করার বিষয়ে ‘ইইউয়ের কারো আগ্রহ নেই’-মর্মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইঙ্গিত দিয়েছেন বলে, জানিয়েছে রয়টার্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button