
উদ্ধোধনী ম্যাচ খেলছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মালয়েশিয়ার টিসি স্পোর্টস। এখন পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে চট্টগ্রাম আবাহনী।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয় শেখ কামাল ক্লাব ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে বাংলা টিভি।
ব্যস্ত সময় পার করছে দেশের ফুটবল অঙ্গন। জাতীয় দলের বাছাইপর্বের ম্যাচের রেশ কাটতে না কাটতে, বন্দরনগরী চট্টগ্রামে শুরুর অপেক্ষায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নান্টের তৃতীয় আসর। পাঁচ দেশের আটটি দল অংশ নিচ্ছে এবার।
যার মধ্যে দেশীয় ক্লাব রয়েছে দুটি। ভারতের তিনটি এবং বাকি তিন দেশ, মালদ্বীপ, মালয়েশিয়া এবং লাওসের একটি করে ক্লাব অংশ নিচ্ছে এবার।
ফিফা ও এএফসি’র টায়ার-টু মর্যাদা পাওয়া এই টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আর এই পুরো টুর্নামেন্টই সরাসরি দর্শকের কাছে নিয়ে আসবে বাংলা টিভি।



