Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ভালবাসার টানে লিঙ্গ পরিবর্তন

অবশেষে মহা ধূমধামে দু’জন পুরুষের বিয়ে সম্পন্ন হয়েছে জলপাইগুড়ির সাগ্নিকের সঙ্গে বালুরঘাটের অনীক ওরফে অ্যানির। এটা কোনো সাধারণ বিয়ে নয়। ভালবাসার টানে লিঙ্গ পরিবর্তন। ২০১৮ সালে ভারতে ঘটনাটি ঘটে।

ভালবাসা যেন কোন কিছুকেই আটকে রাখতে পারে না। আরেকবার সেই প্রমাণ দিল অনীক ওরফে অ্যানি এবং সাগ্নিক। দুজনই পুরুষ কিন্তু ভালবাসেন একে অপরকে। তাই অ্যানি লিংঙ্গ পরিবর্তন করে সাগ্নিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সাগ্নিক জানিয়েছে, পারিবারিক চাপ অবশ্য ছিল, কিন্তু অ্যানিকে বাদ দিয়ে জীবনে কিছুই ভাবতে পারি না। এখন সব মিটে গিয়েছে। দুই পরিবার আমাদের আপন করে নিয়েছে।

অ্যানি বলেন, আমি নিজের ইচ্ছায় পুরুষ থেকে মেয়ে হয়েছি। নিজের মনের মানুষটিকে বিয়ে করতে পেরে ভীষণ। প্রেম-ভালবাসা কারোকে আটকাতে পারে না।

তাদের প্রথম আলাপটা হয় মডেলিং থেকে। সাগ্নিক ও অনীক দু’জনেই মডেলিং করতে ভালবাসতেন। সেখানেই আলাপ, তার পরে শুরু হয় প্রেম। এখন তারা দু’জনেই প্রাথমিক স্কুলের শিক্ষক।

সাগ্নিকের বাবা সুব্রত চক্রবর্তী জানান, প্রথমে ইতস্তত বোধ করলেও পরে তা মেনে নিয়েই ধুমধাম করে বিয়ে দিয়েছি।এদিকে অ্যানির মা প্রীতিরানী দত্ত জানান, আমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে এসেছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button