Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চট্টগ্রাম আবাহনীর মুখোমখি টিসি স্পোর্টস, সরাসরি সম্প্রচারে বাংলাটিভি

১৯ অক্টোবর মাঠে গড়াচ্ছে শেখ কামাল ক্লাব ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। উদ্ধোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমখি হবে মালয়েশিয়ার টিসি স্পোর্টস। চট্টগ্রাম আবাহনীর লক্ষ্য শিরোপা পুনরুদ্ধারের। আর টিসি স্পোর্টসের চাওয়া ট্রফি নিয়ে ঘরে ফেরা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সন্ধ্যা সাতটায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

ব্যস্ত সময় পার করছে দেশের ফুটবল অঙ্গন। জাতীয় দলের বাছাইপর্বের ম্যাচের রেশ কাটতে না কাটতে, বন্দরনগরী চট্টগ্রামে শুরুর অপেক্ষায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নান্টের তৃতীয় আসর। পাঁচ দেশের আটটি দল অংশ নিচ্ছে এবার। যার মধ্যে দেশীয় ক্লাব রয়েছে দুটি।

ভারতের তিনটি এবং বাকি তিন দেশ, মালদ্বীপ, মালয়েশিয়া এবং লাওসের একটি করে ক্লাব অংশ নিচ্ছে এবার। টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে ‍গেলোবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের মুখোমুখি হবে আয়োজক চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, চাপটা এখন আমাদের মাথায়। তাই আমাদের ভালো খেলতে হবে, শিরোপা জিততে হবে। এটাই ক্লাব গেম, ক্লাবে খেলতে হলে ভালো কিছু করতে হবে এটাই স্বাভাবিক।

মালদ্বীপের দিভেহি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস। এএফসিতে খেলা শেষ চার ম্যাচে সমান দুইটি করে জয় এবং পরাজয়। তারুন্য নির্ভর দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা।

টিসি স্পোর্টসের কোচ মোহম্মদ আফিয়া জানান, চাপ থাকবেই, এটা স্বাভাবিক। তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে প্রত্যাশিত ফলাফল আসবে আমাদের আশা রাখি।

ফিফা ও এএফসি’র টায়ার-টু মর্যাদা পাওয়া এই টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আর এই পুরো টুর্নামেন্টই সরাসরি দর্শকের কাছে নিয়ে আসবে বাংলা টিভি।

আরাফাত কাদের ও মোহাম্মদ হাসিব

সংশ্লিষ্ট খবর

Back to top button