Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১৯ অক্টোবর ‘শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল’

১৯ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। চট্টগ্রাম আবাহনী এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে এবার।

পাশাপাশি ভারতের তিনটি ক্লাব মোহনবাগান এসি, চেন্নাই এফসি এবং গোকুলাম ক্যারেলা এফসিসহ বাকি তিন দেশ মালদ্বীপের টিসি স্পোর্টস, লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি এবং মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি অংশ নিয়েছে।

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

উল্লেখ্য, স্টেডিয়ামে ম্যাচ চলাকালে স্বত্ব পাওয়া টিভি চ্যানেল ছাড়া অন্য কোনো স্টেশন ফুটেজ নিতে পারবে না। অবশ্য বাংলা টিভির সৌজন্যে টিভি থেকে ধারণকৃত ফুটেজ সংবাদে ব্যবহার করতে পারবেন।

তবে ম্যাচ শেষে সবাই সংবাদ সম্মেলন কাভার করতে পারবেন। সেক্ষেত্রে চ্যানেলের বুম/মাইক্রোফন-এর লোগো ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button