Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

কমছেই না পেঁয়াজের ঝাঁজ, সবজির বাজারও উর্ধমুখী

রাজধানীর বাজারে কমছেই না পেঁয়াজের ঝাঁজ। পর্যাপ্ত মজুদ থাকার পরও, প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ ১০ টাকায়। এদিকে, বাজারে নতুন শীতের সবজি এলেও, দামের কোন হেরফের নেই। উর্ধমুখী সবরকম মাছের দামও। রাজধানীর কারওয়ান বাজার ‍ঘুরে দেখা যায়।

কোনোভাবেই যেন পেঁয়াজের দামের লাগাম টানা যাচ্ছে না। গেলো একমাস ধরেই এ পণ্যটির বাজার বেসামাল। অনেক আলোচনা-সমালোচনার পর, কিছুদিনের জন্য এর দামটা সাধারণ মানুষের নাগালে এলেও অস্থিরতা রয়েছে এখনো।

পেঁয়াজের দাম নিয়ে অনেকটা স্বেচ্ছাচারিতাও দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। পাশাপাশি দোকানেও এর দামের ব্যবধান কেজিতে ১০ থেকে ১৫ টাকা। শীতকালীন প্রায় সব ধরনের সবজিই বাজারে এসেছে। তবে দাম রয়ে গেছে আগের মতই।

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায়, এর প্রভাব পড়েছে অন্য মাছের দামেও।  দাম বেড়েছে দেশী-বিদেশী সব ধরনের মাছের। অন্যদিকে কিছুটা বেড়ে গেছে মুদি পণ্যের দামও। গত সপ্তাহের তুলনায়, বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল আর মশলা।

সরকার বেধে দেয়া দামে গরু-খাসীর মাংস বিক্রি হলেও, সব জাতের মুরগীর দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

শাহরিয়ার রাজ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button