
৩৪ বছর পর পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ানকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ বনাম ভারতের ‘প্রেস্টিজ ফাইট’ ফুটবল লড়াইয়ে ১-১ গোলে খেলায় সমতা এনেছে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করে বাংলাটিভি।
৪২ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার সেট পিসে সাদ উদ্দিনের হেডে ১-০ গোলের ব্যাবধানে এগিয়ে যায় বাংলাদেশ। মধ্য বিরতি শেষে পুনরায় মাঠে নামে খেলোয়াররা। কিন্তু খেলার প্রায় শেষ প্রান্তে এসে ভারতীয় খেলোয়ার আদিল খানের গোলে সমতায় ফেরে ভারত দল।
এর আগে ৮৫-র প্রথম বিশ্বকাপ কাপ ফুটবল বাছাইপর্বে ঢাকা স্টেডিয়াম ও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ভারতের মধ্যকার ফুটবল লড়াই। সেবার দু’দলের মুখোমুখিতে বাংলাদেশ দল লড়াই করেও হেরে গিয়েছিলো ১-২ গোলের ব্যবধানে।
এরপর ২০১৪ সালের ফিফা প্রীতিম্যাচে সবশেষ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে আবারো প্রতিবেশি দেশের বিপক্ষে খেলার প্রস্তুতি নেয় জামাল ভূঁইয়ারা। এই ম্যাচটি যেন আবার ফিরে এসেছিলো বাংলাদেশ দলের প্রতিশোধের আগুন নেভানোর সুযোগ হয়ে।
এখন পর্যন্ত মোট ম্যাচ হয়েছে ২৯টি। এর মধ্যে ইন্ডিয়া জিতেছে ১৫টি, বাংলাদেশ ৩ টি এবং ড্র হয়েছে ১১টি। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ গোল করেছে সর্বমোট ১৭টি, বিপরিতে হজম করে ৩৮টি।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন, রিয়াদুল হাসান, রায়হান, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, হাসান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া ও সাদউদ্দিন।
অন্যদিকে ভারত একাদশে ছিলেন, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং, আনাস এদাথোদিকা, মান্দার রাও দেশাই, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং, রাহুল ভেকে, আদিল খান, মানবীর সিং।
সৌরভ নূর | বাংলা টিভি



