
পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ৪২ মিনিটের মাথায় ১-০ গোলের ব্যাবধানে এখন পর্যন্ত এগিয়ে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার সেট পিসে সাদ উদ্দিনের হেডে গোল পায় বাংলাদেশ। মধ্য বিরতি শেষে পুনরায় মাঠে নেমেছে খেলোয়াররা।
চলছে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ানকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশ বনাম ভারতের ‘প্রেস্টিজ ফাইট’ ফুটবল ম্যাচ, সরাসরি সম্প্রচার করছে বাংলাটিভি।
বাংলাদেশ একাদশে রয়েছেন, রিয়াদুল হাসান, রায়হান, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, হাসান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া ও সাদউদ্দিন।
আজকের ভারত একাদশ আছেন, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং, আনাস এদাথোদিকা, মান্দার রাও দেশাই, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং, রাহুল ভেকে, আদিল খান, মানবীর সিং।
সৌরভ নূর | বাংলা টিভি



