Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

শুরু হয়েছে ‘প্রেস্টিজ ফাইট’ ফুটবল ম্যাচ, সরাসরি সম্প্রচার বাংলাটিভিতে

কলকাতার মতো ফুটবল পাগল জনতা গোটা ভারতবর্ষে আর কোথাও নেই। টিকিটের চাহিদা আকাশচুম্বী। ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করলেও কলকাতার রাস্তায় চলছে টিকিটের হাহাকার, তা সত্ত্বেও জাতীয় দলের ম্যাচ দেখতে পুরো শহর আজ স্টেডিয়ামমুখী। এই দৃশ্য শেষ কবে দেখা গিয়েছে ঠিক জানে না কলকাতাবাসী। এর পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিপরীতে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যেও উত্তেজনা কম না।

মাঠে গড়িয়েছে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। দেশের মাঠে সুনীল ছেত্রীদের জন্য গলা ফাটাবে যুবভারতী। বাংলাদেশেরে দর্শকরা টিভি সেটের সামনে বসে গলা ফাটাতে ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। সল্টলেক স্টেডিয়াম থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি সরাসরি সম্প্রচার করছে বাংলা টিভি। এছাড়া দেখতে পারবেন Bangla TV online, MySports অ্যাপ ও game on অ্যাপ-এর মাধ্যমে।

আরো পড়ুনঃ প্রতিপক্ষ ভারতের সাথেও কাউন্টার অ্যাটাকে খেলবে বাংলাদেশ

২০১৪ সালের দৃশ্য, সেবার ফিফা প্রীতিম্যাচে সবশেষ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে আবারো প্রতিবেশি দেশের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে জামাল ভূঁইয়াররা। এর আগে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে এখন পর্যন্ত মোট ম্যাচ হয়েছে ২৮টি। এর মধ্যে ইন্ডিয়া জিতেছে ১৫টি, বাংলাদেশ ২ টি এবং ড্র হয়েছে ১১টি।

এদিকে বিশ্বকাপের যোগ্যতা পর্বে কাতারকে থামানোর পর থেকেই ভারতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশের ফুটবলভক্তরা। অন্যদিকে কাতারের বিপক্ষে জামাল ভূঁইয়াদের পারফম্যান্সে আশা দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।

একদিকে যেমন সুনীল ছেত্রীতে তটস্থ বাংলাদেশিরা। অন্যদিকে বাংলাদেশ ফুটবলে এক টুকরো স্বস্তির পরশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কে কাকে বধ করবেন এই ভাবনায় মশগুল ফুটবল ভক্তরা।

আরো পড়ুনঃ ভারত বধে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সরাসরি সম্প্রচার বাংলাটিভিতে

ভারতীয় এক গণমাধ্যমে বিবৃতিতে জানা যায়, সুনীল ছেত্রী বলেছেন, ‘এখন আর ভারতীয় দল সুনীল ছেত্রী নির্ভর নয়। আমি দলের ২৩ জন ফুটবলারের মধ্যে একজন। আমি গোল করলাম কি করলাম না, সেটা বড় কথা নয়। গোল একটা সংখ্যা মাত্র। আমি সতীর্থদের মতো ম্যাচটা জিততে চাই। তিন পয়েন্ট পেতে চাই।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম জানান, ‘যদিও একা সুনীল ছেত্রীই দু’দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারে। তবুও বলবো ভেতরে ভেতরে বাংলাদেশ শিবির তৈরি হচ্ছে সুনীলসহ ভারতকে বেকায়দায় ফেলার পরিকল্পনা।’

সৌরভ নূর | বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button