Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তি

চলছে ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিনদিনের ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯’। এতে, নিজেদের নিত্যনতুন ডিভাইস প্রদর্শণ করছে বিশ্বের বায়োমেট্রিক সলুশনের জনক চীনের নিরাপত্তা ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান জেডকেটেকো এক্সপো।

আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য ১৬ অক্টোবর পর্যন্ত  উন্মুক্ত থাকবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

পণ্যের মধ্যে রয়েছে এক্সেস কন্ট্রোল, টার্নসটাইলস, স্মার্ট লক, সিসিটিভি, মেটাল ডিকেক্টরস, এক্স-রে, পার্কিং ব্যারিয়ার ও পস সিষ্টেম। আগত দর্শনার্থীরা জেডকেটেকোর নিত্য নতুন ডিভাইস সম্পর্কে জানতে পারবেন খুব কাছ থেকে।

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর ৫৪ ও ৫৫ নম্বর প্যাভিলিয়নে দেখা মিলবে জেডকেটেকোর নিত্য নতুন ডিভাইসের।

সংশ্লিষ্ট খবর

Back to top button