
মঙ্গলবার ১৫ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ানকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল।
ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়াম থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি (Bangla TV)। এছাড়া দেখতে পারবেন Bangla TV online, MySports অ্যাপ ও game on অ্যাপ-এর মাধ্যমে।
বাংলা টিভির এই পদক্ষেপের জন্য ‘বাংলা টিভি’কে ধন্যবাদ জানিয়েছেন বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস ছালাম। এছাড়াও ধন্যবাদ জানিয়েছে ভক্ত ও ফুটবল সংশ্লিষ্টরা।
সৌরভ নূর | বাংলা টিভি



