Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ সরাসরি দেখুন বাংলা টিভিতে

রাজধানী ঢাকার চায়ের দোকান থেকে পথে-প্রান্তরে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, পশ্চিমবঙ্গেও একই রূপ। কলকাতার অলিতে-গলিতে আজ দেখা দিয়েছে ফুটবলের আমেজ। প্রস্তুত সল্টলেক স্টেডিয়াম, সেজেছে আনন্দ আর উত্তেজনা নিয়ে। যেখানে দুইবাংলার রুদ্ধশ্বাস ম্যাচ দেখার জন্য উদগ্রীব গোটা এশিয়া।

এছাড়া দু’দলের জয়-পরাজয়ের চেয়েও, দুই বাংলার ভক্তদের বড় প্রত্যাশা একটি জমজমাট ফুটবল ম্যাচ। কলকাতা থেকে ম্যাচটি রাত আটটায় সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে নিজেদের সবচেয়ে আলোচিত ম্যাচে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিবেশী দেশ। সংবাদ সম্মেলনে এ ম্যাচকে নিজ দলের খেলোয়াড়দের প্রমাণের মঞ্চ বলে উল্লেখ করলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে, আর ভারতের কোচের ভাবনা জুড়ে শুধুই জয়।

আরো পড়ুনঃ ৩৪ বছর পর সেই একই মাঠে

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে মাঠের পারফম্যান্সে দারুণ এক দল বাংলাদেশ। গেলো সপ্তাহে কাতারের বিপক্ষে লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে সবার, ভারতের ম্যাচেও এর প্রতিফলন দেখাতে চান বাংলাদেশের কোচ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে বলেন, নি:সন্দেহে ভারত অনেক ভালো ফুটবল খেলে, বড় দল। কিন্তু আমাদের সাম্প্রতিক পারফম্যান্স আশানুরূপ। এ ম্যাচে আমাদের প্রমাণের বিষয়, আন্তর্জাতিক অঙ্গনে আমরা কোন অবস্থায় আছি।

আরো পড়ুনঃ ভারত বধে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সরাসরি সম্প্রচার বাংলাটিভিতে

এদিকে, কেমন হতে পারে দু’দলের ফরমেশন, কারা খেলছেন শুরুর একাদশে, এ নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। কাতারের বিপক্ষে ম্যাচে ভারতের টেকটিকস ছিলো ডিফেন্স সামলে দ্রুত আক্রমণের প্রবণতা। এবার জামাল ভূঁইয়াদের বিপক্ষে দেখা যেতে পারে ভিন্ন রণকৌশল।

ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টামিচ একই সংবাদ সম্মেলনে বলেন, এ ম্যাচ নিয়ে ছেলেরা বেশ সর্তক, কোনো ভুল করা যাবে না। দুই দল চাইবে পয়েন্ট নিতে, আমরাও তাই চাই। বলা যায় উপভোগ্য ম্যাচ হবে। ঘরের মাঠে খেলার চাপ সামলে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে, এর কোনো বিকল্প নেই আমাদের সামনে।

আরো পড়ুনঃ এশিয়ার ফুটবলে ‘প্রেস্টিজ ফাইট’ ভারত বনাম বাংলাদেশ

যদিও বাংলাদেশের অধিনায়ক বলছেন ভিন্ন কথা। ম্যাচের ফলাফলটাই তার কাছে মূল। তাই সেরা একাদশ কিংবা রণকৌশল নিয়ে চিন্তা প্রতিপক্ষের কৌশল বুঝে।

জামাল ভূঁইয়া বলেন, ম্যাচে স্বাগতিক ভারত, তাই প্রত্যাশার চাপ ওদের উপরে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে, পূর্ণ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারবো বলে আশা করি।

এর আগে ৮৫-র প্রথম বিশ্বকাপ কাপ ফুটবল বাছাইপর্বে ঢাকা স্টেডিয়াম ও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ভারতের মধ্যকার ফুটবল লড়াই। সেবার দু’দলের মুখোমুখিতে বাংলাদেশ দল লড়াই করেও হেরে গিয়েছিলো ১-২ গোলের ব্যবধানে।

আরো পড়ুনঃ প্রতিপক্ষ ভারতের সাথেও কাউন্টার অ্যাটাকে খেলবে বাংলাদেশ

এরপর ২০১৪ সালের ফিফা প্রীতিম্যাচে সবশেষ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে আবারো প্রতিবেশি দেশের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে জামাল ভূঁইয়ারা। লড়ায়ের সেই ম্যাচটি যেন আবার ফিরে এসেছে বাংলাদেশ দলের প্রতিশোধের আগুন নেভানোর সুযোগ হয়ে। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই দেশে ফিরতে বদ্ধপরিকর লাল-সবুজরা।

সৌরভ নূর | বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button