Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

প্রতিপক্ষ ভারতের সাথেও কাউন্টার অ্যাটাকে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের পার্থক্য অনেক বেশি হলেও, কাতারের বিপক্ষে জামাল ভূঁইয়াদের পারফম্যান্সে আশা দেখছেন দেশের সাবেক ফুটবলাররা।

বিশেষ করে বসুন্ধরা কিংসের বিদেশি কোচ অস্কার ব্রুজন বলছেন, কাতার ম্যাচের মতো কাউন্টার অ্যাটাক করতে পারলে, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই দেশে ফিরতে পারবে লাল-সবুজরা। ১৫ অক্টোবর খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২০১৪ সালের দৃশ্য এটি, সেবার ফিফা প্রীতিম্যাচে সবশেষ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে আবারো প্রতিবেশি দেশের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে জামাল ভূঁইয়ার দল। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এ ম্যাচে ভারতের বিপক্ষে অগ্নিপরীক্ষায় অবতীর্ণ জীবন-ইব্রাহিমরা। প্রয়োজন অন্তত এক পয়েন্ট।

পাঁচ বছরে অনেকটাই বদলে গেছে দু’দলের খেলার মানও। বিশেষ করে বৃটিশ কোচ জেমি ডে’র অধীনে গেলো এক বছরে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে মামুনুলদের। এ সময়ে খেলা ১৩ ম্যাচের সাতটিতেই জয় পেয়েছেন তারা। সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় ছিল এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে চাপে রাখার সামর্থ্য।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, এক কথায় বললে, দূর্দান্ত এক ম্যাচ ছিল কাতারের বিপক্ষে। দলে অ্যাটাকিং পজিশনের শক্তি বৃদ্ধি পেয়েছে। ভারতের বিপক্ষে অলআউট ফুটবল খেলতে হবে।  তাদের মোস্ট সিনিয়র সুনীল ছেত্রী আছে। আর গোলরক্ষক গুরপ্রিত-তো অসাধারণ। অ্যাটাকের পাশাপাশি খেলতে হবে কৌশলি স্টাইলে।

ব্রুজনের মতামত অনুযায়ী জেমি ডে’র ফরমেশন হতে পারে, ৪-৪-২।  অর্থ্যাৎ, শক্ত ডিফেন্সের বিপরীতে, সমন্বিত মিডফিল্ড। যার বাম এবং ডান দিকের উইংয়ে থাকবে চতুর দুই খেলোয়াড়। আর আক্রমনভাগ সামলোনোর দায়িত্ব থাকবে জীবন-সুফিলদের কাঁধে।

সংশ্লিষ্ট খবর

Back to top button