Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

অপরাজিত ইতালি, নিশ্চিত করেছে মূলপর্ব

উয়েফা ইউরো বাছাইপর্বের জে’গ্রুপের মূলপর্ব নিশ্চিত করেছে ইতালি। রোমের স্তাদিও অলিম্পিকোতে গ্রিসকে ২-০ গোলে হারিয়েছে তারা।

শনিবার রাতের খেলায়, ৬৩ মিনিটে জর্জিনহোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ৭৮ মিনিটে ফ্রেড্রিকো বার্নার্দেস্কি গোলে আবারো এগিয়ে যায় তারা। বাকি সময় আর কোনো গোল না হলে, জয় নিশ্চিত হয় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আসরে এখন পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন রয়েছে আজ্জুরিরা।

অন্যদিকে, এফ গ্রুপের খেলায়, নরওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেন। প্রথমার্ধ গোলশূণ্য কাটার পর, দ্বিতয়ার্ধে সাউল নিগুয়েজের গোলে এগিয়ে যায় লা রোজাব্ল্যাঙ্কোসরা।

অন্তিম মুহুর্তে জশুয়া কিংয়ের স্প্যানিয়ার্ডদের রুখে দেয় স্বাগতিকরা। ফলে মূল পর্বের জন্য অপেক্ষা বাড়লো তাদের।

 মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button