
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কাতারের কাছে বাংলাদেশ হারলেও, জামাল-জীবনদের পারফরম্যান্সে পঞ্চমুখ জাতীয়দলের সাবেক ফুটবলাররা। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার মাত্র ২-০ গোল ব্যবধানে জিতলেও, এটি তাদের জন্য সন্তুস্টির কিছু নয় বলে দাবি তাদের।
কাতারের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে গোল করতে মরিয়া ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমন। কিন্তু ভাগ্য দেবতা কেন জানি মুখ ফিরিয়ে থাকলো। বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই ম্যাচে, এশিয়ান চ্যাম্পিয়ন দল কাতারের কাছে শেষমেষ হারতে হয় স্বাগতিকদের।
কিন্তু কাউন্টার অ্যাটাকে সফরকারীদের রক্ষণভাগ রীতিমত ভরকে দেন জীবন-জামাল-ইব্রাহীমরা। দীর্ঘ সময়ের পর যেন এক অন্য বাংলাদেশের ছবি দেখলেন সাবেক ফুটবলররা।
কাতারকে আটকানো ম্যাচে কোচ জেমি ডে’র ফরম্যাশন ছিলো ৪-১-৪-১, অর্থ্যাৎ ডিফেন্স ঠিক রেখে কাউন্টার অ্যাটাক, কতোটা সফল ছিলো ছক? জাতীয় দলের এক ঝাঁক ফুটবলার নিয়ে গড়া বসুন্ধরা কিংসের কোচ বলছেন, সেরা একাদশ নিয়ে সেরা অ্যাটাক ছিলো লাল-সবুজরদের।
বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন বলেন, জেমি দারুণ ছক কষেছে। কাতারের মতো দলকে এক তরফা আধিপত্য করতে না দেয়নি সে। পুরো ম্যাচে ছন্দময় ছিলো খেলেয়াড়রা। যদিও শেষটা ভালো না হলো না। আমি খুশি, এর চেয়ে ভালো আর কি হতে পারে?
এবার ভারত মিশন। খেলা হবে ১৫ অক্টোবর। জেমি শিষ্যরা শেষ ম্যাচের মতো পারফ্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, জয় আসবে, আসবে সুদিন, এমন স্বপ্ন দেখছেন ফুটবল ভক্তরা।
মোহাম্মদ হাসিব/বাংলা টিভি



