
বিশ্বকাপ বাছাইয়ের ই’গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে ওমান। দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। শীর্ষে রয়েছে কাতার।
ওমানের আলশিব স্টেডিয়ামে আতিথ্য নেয় আফগানিস্তান। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ২৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন আব্দুল আজিজ। বিরতির আগে তার দ্বিতীয় গোলেই ব্যবধান দ্বিগুণ হয় ওমানের।
পুরো ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি আফগানরা। ৬০ মিনিটে মুসেন আল ঘাসানির গোলে ব্যবধান ৩-০ তে নিয়ে যায় দ্যা রেডসরা। দুই ম্যাচে টানা জয় তাদের। অন্যদিকে আফগানদের তিন ম্যাচে দ্বিতীয় হার।



