Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হচ্ছে আজ

বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকেলে এ পুরস্কার বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে। সম্ভাব্য বিজয়ী হিসেবে শোনা যাচ্ছে বেশ ক’জনের নাম। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সুইডিশ বংশোদ্ভূত দুনিয়া কাঁপানো জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গের কথা।

এ ছাড়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ব্রাজিলের আদিবাসী নেতা ও পরিবেশ আন্দোলনকর্মী রাওনি মেতুকতিরের নামও উঠে আসছে এ তালিকায়।

নোবেল শান্তি পুরস্কারের ওয়েবসাইটের তথ্যমতে, এ বছর নোবেল পুরস্কারের জন্য রেকর্ড ৩০১টি মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে ২২৩ জন ব্যক্তি এবং বাকি ৭৮টি প্রতিষ্ঠান।

তবে গত ৫০ বছরের রেওয়াজ অনুযায়ী, এবারও বিজয়ীর নাম ঘোষণার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বিশ্লেষকরা মনে করছেন, এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জোর সম্ভাবনা আছে গ্রেটা থানবার্গের। তার এ সম্ভাবনা নিয়ে অনলাইনে বাজিভিত্তিক ওয়েবসাইটগুলোতে বড় অঙ্কের বাজিও ধরেছেন বাজিকররা।

সংশ্লিষ্ট খবর

Back to top button