Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দুর্দান্ত খেলেও হোঁচট খেলো বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার পরাজয় বরণ করলো বাংলাদেশ। শক্তিশালী কাতারের কাছে ২-০ গোল ব্যবধানে হেরে যায় তারা। ফলে ই’ গ্রুপের লড়াইটা বেশ কঠিন হয়ে গেলো জেমি ডে’র শিষ্যদের জন্য। তবে জীবন-জামালদের দূর্দান্ত পাফম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছে পুরো স্টেডিয়াম জুড়ে। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি।

বৃস্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত হাজারো দর্শক। বিশ্বকাপ ও এশিয়াকাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেললেও, ঘরের মাঠে এটি প্রথম খেলা। ৪-১-৪-১ ফরমেশনে সাজানো স্বাগতিকদের লাইনআপ ছিল শুরু থেকেই বেশ গোছানো। অন্যদিকে কর্দমাক্ত মাঠে বেশ বেগ পেতে হয় কাতারকে।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় সফকারীরা। গোল পেতে খুব বেশি সময় লাগেনি তাদের। ২৮ মিনিটে স্ট্রাইকার ইউসুফের গোলে এগিয়ে যায় তারা। আন্তর্জাতিক ম্যাচে এটি তার অভিষেক গোল। সমতায় ফিরতে, ৪৩ মিনিটে ভালো সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা।

দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী কাতারের স্ট্রাইকাররা। সমান আক্রমণ করে স্বাগতিকরাও। বলতে গেলে দুই দলেই ছিল ছন্দময় ফুটবলের চিত্র।  পিছিয়ে পড়া স্বাগতিকদের লক্ষ্য সমতায় ফেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই প্রতিপক্ষকে চেপে ধরে জীবন-মতিন-সাদরা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে এশিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু ভাগ্য দেবতা সহায় না থাকায় একবারও জালের দেখা পায়নি দল।

দূর্দান্ত ম্যাচের শেষটা রাঙ্গাতে পারলো না লাল-সবুজরা।  ইনজুরির সময়ে হজম করে আরো একটি গোল। পরাজয় জোড়া গোলে।  আগামী ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

মোহাম্মদ হাসিব/ বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button