অর্থনীতিবানিজ্য সংবাদ
বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম

আসাদ রিয়েল : সরকারের নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর বাজারে নেই রূপালি ইলিশ। ফলে এর প্রভাব পড়েছে অন্য মাছের দামেও। যে কারণে বাজারে সব রকম মাছের দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ৯ থেকে ৩১ অক্টোবর ২২ দিন ইলিশ-আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সে অনুযায়ী এ নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হয়েছে।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যবসায়ী বাজারে ইলিশ নিয়ে আসেননি। ফলে পাইকারি ও খুচরা বাজারে অন্য মাছের দামে এর প্রভাব পড়েছে।
বাজারে বিভিন্ন রকম মাছের দাম কেজিতে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।



