Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলো ফুটসাল

মোহাম্মদ হাসিব : বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলো ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণের খেলা ফুটসাল। যেখানে অপেশাদারী খেলোয়াড়দের নিয়ে প্রতিটি দল গঠন করা হয়। প্রতিটি দলেখেলোয়াড়ের সংখ্যা পাঁচ থেকে ছয়জন।

লন্ডন ভিক্তিক প্রতিষ্ঠান সকার ফুটবল ইউকের তত্ত্বাবধানে, বাংলাদেশে পথচলা শুরু করলো সকার বিডি প্রতিষ্ঠান। কোনো পেশাদার ফুটবলার খেলতে পারবেন না এখানে। প্রথম আসরের বাছাইপর্ব শুরু হবে আগামী ২১, ২২ এবং ২৩ নভেম্বর। রেজিস্ট্রেশন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

১৮ থেকে ৪০ বছর বয়সের নারী-পুরুষ এই ফুটসল টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। বাছাই পর্বের সেরা ১৬ টি দল নিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। সবগুলো ম্যাচ হবে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। পাশাপাশি দুই মাসের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য লন্ডনে নিয়ে যাবে সকার লিগ বিডি।

সংশ্লিষ্ট খবর

Back to top button