চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবে ১০০০ অভিবাসীর মৃত্যু

মিজানুর রহমান : ইউরোপে পাড়ি দিতে গিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০০০ অভিবাসী মৃত্যুবরণ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচ-সিআর-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যার দিক দিয়ে ৬ষ্ঠ বছরের মতো এবারো এই মাইলফলক স্পর্শ করল।
সম্প্রতি এনএইচসিআর এজেন্সির চলতি বছর শেষ হওয়ার তিন মাস পূর্বেই, এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে, ইউএনএইচ-সিআরের মুখপাত্র চার্লি ইয়াক্সলে, জরুরি ভিত্তিতে উদ্ধার ও অনুসন্ধান সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান।
একই সঙ্গে উদ্ধার অভিযানে ইউরোপিয় ইউনিয়নের নৌযানকে ফেরত আনার দাবিও জানানো হয়। এনজিও বোটগুলোকে সমুদ্রে জীবন রক্ষার জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১৮০০০ মানুষ প্রাণ হারিয়েছেন।



