Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

‘বিআরটিএ ট্যাক্সেস অ্যান্ড ফিস কালেকশন প্রসিডিউর’ বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংকে ‘বিআরটিএ ট্যাক্সেস অ্যান্ড ফিস কালেকশন প্রসিডিউর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড়, শক্তিশালী,স্থিতিশীল ও পরিপালনকারী ব্যাংক।

ব্যাংকিং খাতের সকল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংক আর্থিক অন্তর্ভূক্তি নীতিমালাকে গুরুত্ব দিয়ে শহর ও গ্রামে সহজ ব্যাংকিং সেবা প্রদান করছে। দেশের গন্ডি পেরিয়ে ইসলামী ব্যাংক বিশ্বের সকল শ্রেষ্ঠ স্বীকৃতি অর্জন করে চলেছে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজনেস প্রমোশন ও মার্কেটিং ডিভিশন প্রধান মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, আগারগাঁও শাখাপ্রধান মাহমুদা সুলতানা এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম্স লিমিটেড এর রিসোর্স পারসন ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।

সংশ্লিষ্ট খবর

Back to top button