Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে

হিলি প্রতিনিধি : পুরানো এলসিগুলোর বিপরীতে ভারত সরকার পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে পৌঁছে।

এদিকে, চারদিন পরে বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সেদিন কোনও পেঁয়াজ রফতানি করেনি দেশটির ব্যবসায়ীরা। বুধবারের বৈঠক ফলপ্রসূ হওয়ায় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া ৮৫২ ডলার মূল্যের পুরানো এলসিগুলোর বিপরীতে ভারত সরকার পেঁয়াজ রফতানির অনুমতি দেয়।

কিন্তু কাস্টমসে সেই অনুমতির কপি না আসায় পেঁয়াজ রফতানি হয়নি। পরে সন্ধ্যার দিকে সেই আদেশের কপি কাস্টমসে আসে। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় কোনও পেঁয়াজ দেশে প্রবেশ করেনি।

আটকে থাকা পেঁয়াজগুলো রফতানির জন্য ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে আজ ছুটির দিনও বন্দর খোলা রাখা হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভারত পেঁয়াজ রফতানি শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button