Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

দূর্গোৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে বাণিজ্য বন্ধ

সাইফুল ইসলাম, আখাউড়া : মহাত্না গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ বুধবার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ। বৃহস্পতিবার বন্দরের সব কার্যক্রম খোলা থাকবে।

পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যকর্ম বন্ধ থাকলেও শারদীয় দূর্গাৎসব উপলক্ষে ৫ অক্টোবর শনিবার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে লক্ষীপূজা উপলক্ষে রোববার ১৩ অক্টোবর ও সোমবার ১৪ অক্টোবর এ দু’দিন বাণিজ্য বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এ ছাড়া সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্ত নিয়ে ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে জানায়।

১৫ অক্টোবর সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ জানান, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button