অর্থনীতিবানিজ্য সংবাদ
বিদ্যুৎ বিল পরিশোধ করবে ইসলামী ব্যাংক

বুলবুল আহমেদ : পোস্ট পেইড এবং প্রি-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে ইসলামী ব্যাংক ঢাকার সকল শাখা উপ-শাখা থেকে। মঙ্গলবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব মোঃ আসাদুজাম্মান নিজ প্রস্থানে পক্ষে এ চুক্তি সাক্ষর করেন।
এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুবুল আলম বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাটিভি/ নূর



