Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

বাজার দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা-বিক্রেতাদের

বুলবুল আহমেদ : আগাম শীতের সবজি উঠাতে কমতে শুরু করেছে বেশির ভাগ শাক- সবজির দাম। তবে নতুন সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। ভরা মৌসুম হওয়ায় পরও ইলিশের দাম এখনও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এদিকে, চড়া পেঁয়াজ ও আদার দাম। ব্রয়লার মুরগীর দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাংসের দাম।

শীত আসতে এখনও বেশ বাকি, তবে এরই মধ্যে বাজারে এসেছে ফুলকপি, মূলা, সিম, টমেটোসহ আগাম শীতের নানা ধরনের সবজি। গত সপ্তাহের থেকে প্রতি কেজিতে সবজিতে ৫ থেকে ১০ টাকা কমলেও নতুন সবজির দাম এখন অনেকটাই চড়া। সিম ১০০ থেকে ১২০, ফুলকপি প্রতি পিছ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন সবজির সরবরাহ ভাল হওয়ার তাই কমতে শুরু করেছে বারমাসি অন্যান্য সবজির দাম। সাধু পানির মাছের দামে গত সপ্তাহের মতো থাকলেও বেড়েছে ইলিশের দাম।  এদিকে, পেঁয়াজ ও আদার দাম নতুন করে না বাড়লেও বিক্রি হচ্ছে চড়া দামেই।

বিগত কয়েক দিন ব্রয়লার মুরগীর দাম কম থাকলেও এ সপ্তাহে কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা পর্যন্ত। তবে সরকার বেধে দেয়া দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।

তবে এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button