বিজ্ঞান ও প্রযুক্তি
বাজারে স্মার্টফোন অপো ‘এ-নাইন’ এবং ‘এ-ফাইভ’

আসাদ রিয়েল : দেশের বাজারে ‘অপো এ-নাইন ২০২০’ এবং ‘এ-ফাইভ ২০২০’ নামে দুটি স্মার্টফোন উন্মোচন করলো অপো বাংলাদেশ। রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এই স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়।
এতে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং, ক্রিকেটার তাসকিন আহমেদ, অপো বাংলাদেশ এর পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার সানি এবং মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোয়াড ক্যামেরা যুক্ত অপো এ-নাইন ২০২০ এ থাকছে ৮ গিগাবাইট র্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
অপো এ-ফাইভ ২০২০ এ থাকছে কোয়াড ক্যামেরা, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট মেমোরি। ফোনদুটি পাওয়া যাবে ২৪,৯৯০ টাকা এবং ১৯,৯৯০টাকা।


