Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

সরে দাঁড়াবেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো

সরে দাঁড়াবেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার ও আইনপ্রণেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

আগাম নির্বাচন না হলে ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সময়সীমা নির্ধারণ করেছে যুক্তরাজ্য। তাই পার্লামেন্টে দেয়া ঘোষণায় জন বার্কো জানান, যেটাই আগে ঘটুক না কেন তখনই সরে দাঁড়াবেন তিনি। সম্প্রতি ব্রেক্সিটপন্থিদের কঠোর সমালোচনার মুখে ছিলেন বার্কো।

এছাড়া, হাউস অব কমন্সে হুমকি ও হয়রানির অভিযোগ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা না রাখায় সমালোচিত হন এই স্পিকার। এদিকে, আগাম নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের আহ্বান আবারও প্রত্যাখ্যান করেছেন এমপিরা। তিনি ২৯৩ জন এমপির সমর্থন পেলেও তা প্রয়োজনের তুলনায় কম।

এছাড়া, শিগগিরই পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত হবে। এতে, চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকাতে আরও শক্তিশালী অবস্থানে থাকবেন বিরোধীরা।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button